ঝিনাইদহের বাদপুকুরিয়ায় মসজিদের ইমামের প্রশংসনীয় উদ্যোগ

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
ঝিনাইদহের বাদপুকুরিয়ায় মসজিদের ইমামের প্রশংসনীয় উদ্যোগ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া কারীর মোড় জামে মসজিদের ইমাম আকমল হোসেন প্রতিদিন এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের নামাজের জন্য দাওয়াত দিচ্ছেন। ছোট-বড় সবাইকে মসজিদে এসে জামায়াতে নামাজ পড়ার আহ্বান জানাচ্ছেন তিনিসহ তাঁর টিম। এ উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি।

এবিষয়ে বাদপুকুরিয়া কারীর মোড় জামে মসজিদের ইমাম আকমল হোসেন জানান, আল্লাহ তায়ালা প্রতিটি মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোনো ওজর ব্যতীত মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়তেও নিষেধ করেছেন। তাই আমিসহ আমার ছোট একটি টিম নিয়ে আল্লাহর ইচ্ছে আমাদের এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এই দাওয়াতি কাজ করছি। এ দাওয়াতি কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকটি মুসলমানদের উচিত এ ধরণের উদ্যোগ গ্রহণ করা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)