আমঝুপিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
আমঝুপিতে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আমঝুপি:

মেহেরপুর সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অভিযোগে দুই ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল এবং বন্দর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং রিফাত জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল বাজারে শশী স্টোর ও বন্দর মোড়ে রুপন স্টোরে অভিযান চালানো হয়। এসময় সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন-সামগ্রী জব্দ করা হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ৫এর ১(চ) মতে শশী স্টোরের মালিক শান্তি হালদারের ছেলে কানাই চন্দ্রের কাছ থেকে ৩ হাজার টাকা এবং রুপম স্টোরের মালিক আব্দুল ওহাবের ছেলের রুপমের নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)