চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ

আপলোড তারিখঃ 2022-02-28 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিরতণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গা জাকজমকপূর্ণ আয়োজনে আনন্দঘন পরিবেশে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। ‘ক্রীড়া শক্তি, ক্রীড়া বল, সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্যে এবং পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ সতেজ রাখতে গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ব্যাডমিন্টন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। খেলার শুরুতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন এবং ‘পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অংশগ্রহণকারী দলের মধ্যে নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতা শেষে পুলিশ সুপার জাহিদুল ইসলামের (বিপিএম-সেবা) দল এবং চুয়াডাঙ্গা সদর থানার এসআই মো. আশিকুল ইসলামের দল ফাইনালে অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল ম্যাচ শেষে এসআই মো. আশিকুল ইসলামের দল বিজয়ী হয় এবং পুলিশ সুপারের দল রানার্সআপ হয়। খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। এছাড়াও খেলায় অংশগ্রহণকারী সকল সদস্যের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানা, দামুড়হুদা থানা, দর্শনা থানা ও ডিআইও-১ এবং ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখাসহ অন্যান্য অফিসার ও ফোর্স এবং স্থানীয় দর্শকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)