সারাদেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-28 ইং
সারাদেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে, গতকাল রোববার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারো মৃত্যু না হলেও এসময় নতুন ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৫৬ জনে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৩ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৫৬ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৫১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৪৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৮ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ১০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৬৭ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ২২০ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০ জন ও বাকিদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে, গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ১০ লাখ ৬৩ হাজার ১৩৯ জন, দ্বিতীয় ডোজ ৮ লাখ ২৮ হাজার ১৮৯ জন এবং তৃতীয় (বুস্টার) ডোজ গ্রহণ করেছেন ২৬ হাজার ১৬৬ জন।

সারা দেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে। একই সময়ে নতুন করে ৮৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগের দিন শনিবার  করোনাভাইরাসে ৮ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ৭৫৯ জনের।  গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)