মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-02-28 ইং
মুজিবনগরের বাগোয়ান ইউনিয়নে ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মুজিবনগর:

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও ৯টি ওয়ার্ডের কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মধু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সদস্য রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, ইউপি সদস্য মি. বাবুল মল্লিক, যুবলীগ নেতা নেতা হাসানুজ্জামান লাল্টু, জেলা পরিষদের সদস্য শাহিন উদ্দীন শাহিন প্রমুখ। সম্মেলনের প্রথম অধিবেশনের সঞ্চালনায় ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রথম অধিবেশন শেষে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ফারুক হোসেনকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ২ নম্বর ওয়ার্ডে মি. সিবাস্তিন মল্লিক মেম্বার সভাপতি ও রুহুল আমিন সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম সভাপতি ও আলতাব হোসেন সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল সভাপতি ও আব্দুস সামাদ সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ডে রকিবউদ্দীন রকিব মেম্বার সভাপতি ও লাভলু সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ডে মি. মারিয়া শুশিত গনা সভাপতি ও মি. আলবাট টুইস মণ্ডল সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ডে ফেরদৌস আলী ম্যান্তা সভাপতি ও আরজুল্লা হোসেন সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডে জমির উদ্দীন সভাপতি ও আইয়ুব হোসেন সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম টিপুকে সভাপতি ও আলতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)