চুয়াডাঙ্গায় তালগাছ গায়ের উপর পড়ে গৃহবধূর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-27 ইং
চুয়াডাঙ্গায় তালগাছ গায়ের উপর পড়ে গৃহবধূর মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় পচা তালগাছ গায়ের উপর পড়ে কুয়ারী বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কুয়ারী বেগম আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সাহাবুলের স্ত্রী।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অতিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত বলেন, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সাহাবুলের স্ত্রী কুয়ারী বেগম। তিনি দুপুরে রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিল। এ সময় বাড়ির উঠানে থাকা পঁচা তালগাছ হঠাৎ তার গায়ের উপর পড়ে। এতে তিনি গুরুত্বর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ঘটনার সত্যাত্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)