মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় দুজন আহত

আপলোড তারিখঃ 2022-02-26 ইং
মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় দুজন আহত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, বারাদী:
মেহেরপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে দুজন দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের বিএডিসি ফার্মগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। আহতরা হলেন- মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুস সালাম (২৩) ও গহরপুর গ্রামের মৃত ফাকের আলীর ছেলে শুকুর আলী (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে নিজ বাইসাইকেল নিয়ে বারাদী বাজারের চৌরাস্তা মোড় পার হচ্ছিলেন শুকুর আলী। এসময় মোটরসাইকেল নিয়ে মেহেরপুর অভিমুখে যাওয়ার পথে বারাদী বাজারের পৌঁছালে বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তার উপর ছিটকে পড়ে দুজনেই গুরুতর আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)