ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৪৪৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়। ১৪৪৪তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি অ্যাড.বজলুর রহমান। সরচিত লেখা পাঠ করেন অধ্যক্ষ শাজাহান আলী, আনছার আলী, হারুন অর রশিদ, জুবায়ের হাসান, হুমায়ুন কবীর, নাঈমুর রহমান, শিমুল, সাইমুর কবির পিয়াস, নুরুজ্জামান ও কাউসার লাল।
চিরায়ত সাহিত্য থেকে কবিতা পাঠ করেন অ্যাড. বজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল। সরচিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি ও অধ্যক্ষ শাহাজাহান আলী।
