চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে সড়ক দুর্ঘটনায় পথচারীর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-26 ইং
চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে সড়ক দুর্ঘটনায় পথচারীর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে প্রাইভেটকার ও ইজিবাইকের সংঘর্ষে বেজের ঘোষ (৫০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বেজের ঘোষ চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর গ্রামের সুধান ঘোষের ছেলে। এ ঘটনায় আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘঘটনা ঘটে।

জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পান্না অব গ্রুপ কোম্পানি লিমিটেডের সাদা রঙের একটি প্রাইভেটকার চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল সাড়ে চারটার দিকে ডিঙ্গেদহ হাটখোলা বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের মাঝে পড়ে নিহত হন পথচারী বেজের ঘোষ। এ ঘটনায় আহত হন ইজিবাইক চালক হায়দারপুর গ্রামের জামাল মালিথার ছেলে জাহিদুল মালিথা (২৭) ও এক মোটরসাইকেল চালক। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তাইফুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকার, ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)