জীবননগরে ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-02-26 ইং
জীবননগরে ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

আগামী প্রজন্মকে ইসলামিক জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য জীবননগর উপজেলার কেশবপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ইসলামিক প্রতিযোগিতা।  তরুণ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে কেশবপুর গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর গ্রামের বিভিন্ন স্তরের কয়েকশ শিক্ষর্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরুপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, আলোকিত ফুটবল একাডেমির পরিচালক ও বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির জীবননগর উপজেলা সভাপতি কাজী মামুনুজ্জামান আদুন, জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদ, বাংলাদেশ স্কাউটস জীবননগর উপজেলা সম্পাদক মমিন উদ্দীন, সাংবাদিক মামুন মোল্লা, মহিবুল ইসলাম মুকুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)