পূর্বাশা পরিবহনের সত্ত্বাধিকারী স্বপন মুনশীর বড় ভাই রতন মুনশীর ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2022-02-25 ইং
পূর্বাশা পরিবহনের সত্ত্বাধিকারী স্বপন মুনশীর বড় ভাই রতন মুনশীর ইন্তেকাল, আজ দাফন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

পূর্বাশা পরিবহন ও খাতুন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শহিদুল হক মুনশীর বড় ছেলে চুয়াডাঙ্গা নিউ মার্কেট সংলগ্ন রতন ডিপার্টমেন্টাল স্টোরের সত্ত্বাধিকারী আশাদুল হক মুনশী রতন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত সদর হাসপাতালে নেয় পরিবারের সদস্যরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার বাদ জুমা জান্নাতুল মাওলা কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্বাশা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বিশিষ্ট ব্যবসায়ী স্বপন মুনশী তার বড় ভাইয়ের আত্মার মাগফিরাত কামনাসহ সকলকে দাফনকার্যে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)