সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা, চলাচলে বিঘ্ন

আপলোড তারিখঃ 2022-02-25 ইং
সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা, চলাচলে বিঘ্ন ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুরে সড়কের জায়গা দখল করে বাঁশের ব্যবসা করার অভিযোগ উঠেছে বাচ্চু হোসেন নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে ওই সড়কে চলাচলকারী গাড়িচালক ও স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনাও।

জানা যায়, ঝিনাইদহ ঘোপাঘাটা ব্রিজের পূর্ব পাশে আস সুন্নাহ ট্রাস্টের পশ্চিমে শহরে প্রবেশের মূল সড়কে বাঁশ ফেলে অবৈধভাবে বিক্রি করছেন বাচ্চু। এতে ধোপাঘাটা গোবিন্দপুর, পবহাটি, কাঞ্চননগরের বাসিন্দাসহ ওই সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, পৌরসভায় মহাসড়কের পাশে বাঁশ বিক্রির জন্য আলাদা স্থান রয়েছে। সেখানে বাঁশ বিক্রি করা হয়। কিন্তু বাচ্চু সড়কের জায়গা অবৈধভাবে দখল করে বাঁশ বিক্রি করছেন। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তাছাড়া বাঁশ বিক্রি করে নেওয়ার সময় রাস্তায় চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।

আরেকজন বাসিন্দা বলেন, তেমাথায় সড়কের জায়গা দখল করে বাচ্চু যেভাবে বাঁশ রেখেছে, তাতে ওই এলাকার মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এ ব্যাপারে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। সেখানে লোক পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)