চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় সুখের সংসার ফিরে পেল রুমানা খাতুন

আপলোড তারিখঃ 2022-02-24 ইং
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় সুখের সংসার ফিরে পেল রুমানা খাতুন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারের মধ্যস্থতায় মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নিলার মোড় সুমিরদিয়া গ্রামের রেজাউল হকের মেয়ে মোছা. রুমানা খাতুনের সাথে আনুমানিক ১১ মাস পূর্বে চুয়াডাঙ্গা সদরের মুসলিমপাড়ার আশির উদ্দীনের ছেলে মো. জুয়ের রানা (২৬) ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিয়ের পর হতে যৌতুকের দাবিতে মো. জুয়েল তাঁর স্ত্রী রুমানা খাতুনের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে জুয়েল ও তার পরিবারের লোকজন রুমানা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ের রুমানা তার স্বামী ও তার পরিবারের নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উভয়পক্ষকে গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)-এর প্রত্যক্ষ মধ্যস্থতায় মো. জুয়েল রানা তাঁর স্ত্রী মোছা. রুমানা খাতুুনের সাথে সব বিবাদ ভুলে পুনরায় সংসার করতে সম্মত হয়। অবশেষে পুলিশ সুপারের হস্তক্ষেপে মোছা. রুমানা খাতুন ফিরে পেল তার সুখের সংসার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)