দর্শনায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-02-24 ইং
দর্শনায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনা ঠাকুরপুরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ওয়াহেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছী ইউনিয়নের ঠাকুরপুর পূর্বপাড়ার ফজলুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছী ইউনিয়নের ঠাকুরপুর গ্রামস্থ সুলতান জাহানী পণ্ডিতের বাড়ির পেছনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দেড় কেজি গাঁজাসহ একই গ্রামের পূর্বপাড়ার ফজলুল হকের ছেলে ওয়াহেদ আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)