চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের তিন সদস্য আটক

আপলোড তারিখঃ 2022-02-24 ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের তিন সদস্য আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাঁদের কাছ থেকে চোরাইকৃত তিনটি ইজিবাইক উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া থেকে তাঁকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ার মনির উদ্দিনের ছেলে জাহিদ মিয়া (৪০), একই এলাকার মৃত সামছুল বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৩৯) ও দামুড়হুদা উজিরপুরের মৃত আজেহার মালিথার ছেলে আব্দুস সালাম (৩৩)। এদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় ইজিবাইক চুরির একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামিদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যা¤প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নম্বর ৩২/৭৫, তারিখ ২৩/০২/২০২২ এর ধারা ৩৭৯ পেনাল কোডের ইজিবাইক চোরাকারবারি চুয়াডাঙ্গা জেলার সদর থানার ৫ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়াস্থ এলাকায় গোপনীয়ভাবে এলাকায় অবস্থান করছে। এ সংবাদ পেয়ে সকালে অভিযানিক দলটি অভিযান চালায়। এসময় আসামিদের কাছ থেকে ৩টি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)