মেহেরপুরের ট্রাক্টরের ধাক্কায় ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-24 ইং
মেহেরপুরের ট্রাক্টরের ধাক্কায় ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সড়কে ট্রাক্টরের ধাক্কায় ভনা নামের এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ভনা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাঁকা গুচ্ছগ্রামের রেজাউল হকের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় ভনা মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামে ইটভাটায় কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে বাঁকার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভনা মৃত্যুবরণ করেন। ভনার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সড়কের দুই পাশে সংস্কারের কাজ চলার কারণে সড়কটি সরু হয়ে পড়েছে। এরপরেও ট্রাক্টর চালক দ্রুতগতিতে মেহেরপুরের দিকে আসছিল। পথের মধ্যে বাইসাইকেল চালক ভনাকে ধাক্কা মেরে চাকার সাথে বেশ কিছুটা পথ তাকে টেনে নিয়ে আসে। তার মাথার নিচের অংশে থেঁতলে প্রচুর রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)