আলমডাঙ্গায় সাংবাদিক মুকুলের মায়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-02-24 ইং
আলমডাঙ্গায় সাংবাদিক মুকুলের মায়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান মুকুলের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে আলমডাঙ্গা কলেজপাড়ার বাসায় নিয়ে আসলে বিকেলের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আলমডাঙ্গা জামজামি ইউনিয়নের পাঁচলিয়া গ্রামের আওলাদ আলী মণ্ডলের স্ত্রী ও সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের মা বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২২ ফেব্রুয়ারি চরম অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা উন্নতি হলে গতকাল তাঁকে আলমডাঙ্গা কলেজপাড়ার বাসায় নিয়ে আসা হয়। সেখানে বিকেলের দিকে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

পরে গতকাল রাত সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমার জানাজায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা এম সবেদ আলী, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, বণিক সমিতির সাবেক সম্পাদক হাজি সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, প্রভাষক নজরুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক তাপস রশিদ, দৈনিক সময়ের সমীকরণ পরিবারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে তাঁর নিজ গ্রাম পাঁচলিয়া গ্রামে মরহুমার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)