দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
গণহারে টিকা দেওয়ার লক্ষে দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সাথে ইমাম-শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাউলী ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, আগামী ২৬শে ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এক কোটি মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা প্রদানের লক্ষে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের মানুষের মাঝে সচেতনা বাড়ানোর জন্য প্রতিটি মসজিদের ইমামদের টিকা দেওয়া সম্পর্কে আলোচনা করতে হবে। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, জাহাঙ্গীর আলম টিক্কা, শাহাজামাল, আব্দুল হান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)