দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণকালে ডিসি আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:

মোজাম্মেল শিশির, দামুড়হুদা:
‘জনসেবার জন্য প্রশাসন’ স্লোগানে দামুড়হুদা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিশুদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লোকনাথপুর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শিশুদের জন্য খাদ্য-সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, সরকারি বরাদ্দকৃত ঘর যারা পেয়েছেন, তারা একে অপরের সাথে মিলে মিশে থাকবেন। সরকারিভাবে যা বরাদ্দ আসছে এবং আসবে, তা আপনাদেরই দেওয়া হবে। আপনাদের শিশুদের জন্য উন্নত খাবার সামগ্রী দেওয়া হয়েছে। সেই সাথে সবজির বীজ দেওয়া হয়েছে। এগুলো আপনাদের বাড়ির আঙিনায় বুনবেন, তাতে কিছুটা হলেও সংসারে স্বচ্ছতা আসবে।

``


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলী, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সচিব নাঈম উদ্দীন, হাউলি ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান দামুড়হুদা ভূমি অফিস পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)