জীবননগর হাসাদাহে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
জীবননগর হাসাদাহে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হাসাদাহ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারানিবাস গ্রামের মুক্তারের ছোট ছেলে সাজেদুল ইসলাম।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, কাটাপোল গ্রামের মতিয়ার রহমানের মেয়ে তানিয়া খাতুন ইতঃপূর্বে ঢাকায় খালেকের ছেলে ওয়াদুদের সাথে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এভিডেফিট করে বিয়ে করে। সেখান থেকে কৌশলে অর্থ হাতিয়ে নিয়ে চলে আসে। তার কিছুদিন পরে তারানিবাস গ্রামের মুক্তার হোসেনের ছেলে রাশেদুল সাথে এভিডেফিটের মাধ্যমে ৭ লাখ টাকার দেনমোহরে কৌশলে প্রতারণার ফাঁদে ফেলে মামলা করেন তানিয়া খাতুন। আমরা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
এসময় ওয়াদুদের পক্ষে তাঁর স্ত্রী মর্জিনা খাতুন ও রাশেদুল ইসলামের পক্ষে তাঁর ছোট ভাই সাজেদুল ইসলাম যৌথ সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)