রবিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

আপলোড তারিখঃ 2017-06-22 ইং
রবিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আসন্ন ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী ২৫ জুন সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য রবিবার কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুন রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত থাকবেন। ওইদিন চাঁদ দেখা গেলে ২৬ জুন ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলামানরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে। বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।  ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)