আলমডাঙ্গায় দুই ইটভাটায় চার লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
আলমডাঙ্গায় দুই ইটভাটায় চার লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ইটভাটায় ইট পোড়ানোর কাজে গাছের খড়ি ব্যবহার করার অপরাধে দুই ইটভাটার মালিককে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জামজামি ইউনিয়নের যমুনা মাঠে মোহাম্মদ শহিদুল ইসলামের ইটভাটায় ও বন্ডবিল মাঠের বাবু মুন্সির ইটভাটায় পৃথক অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটা মালিক শহিদুল ইসলামকে দুই লাখ টাকা ও বাবু মুন্সিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। তিনি বলেন, সরকারি আইন অমান্য করে নিজ ক্ষমতা প্রয়োগ করে ইটভাটায় কয়লার জ্বালানির পরিবর্তে বৃক্ষ নিধন করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করে আসছিল এই দুই প্রতিষ্ঠান। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে ভ্রাম্যমাণ অভিযানে তাদেরকে জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়জিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই খসরুসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)