যশোরে সড়ক দুর্ঘটনায় জীবননগরের ইসমাইলের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
যশোরে সড়ক দুর্ঘটনায় জীবননগরের ইসমাইলের মৃত্যু ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
যশোরের চৌগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর জেলার চৌগাছা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত ইসমাইল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গাসাদহ ইউনিয়নের ছুটে গ্রামের আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জীবননগর থেকে মোটরসাইকেলযোগে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে চৌগাছা-মহেশপুর ফাঁশতলা মোড়ে পেঁছৈালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় গুরুজর জখম হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জীবননগর থেকে মোটরসাইকেলযোগে চৌগাছা যাওয়ার সময় ফাঁশতলা মোড়ে পেঁছৈালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটকের চেশ্টা চলছে। এদিকে, গতকালই নিহত ইসমাইল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)