চুয়াডাঙ্গায় বিশ্ব স্কাউটস দিবস পালন

আপলোড তারিখঃ 2022-02-23 ইং
চুয়াডাঙ্গায় বিশ্ব স্কাউটস দিবস পালন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে কলেজের এফএফ হলে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল-এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটস লিডার আব্দুর মুকিত জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসির, সহকারী কমিশনার (সংগঠন) উবাইদুল ইসলাম তুহিন, কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান, এমদাদ হোসেন, মুনজুর আহমেদ, হেলেনা নাসরীন, মারুফা ইয়াছমিন, শরিফুল ইসলাম, আহম্মেদ আলী, কবির সাজ্জাদ মামুন ও বসীর আহম্মেদ।
উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশগুলোতে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)