সরোজগঞ্জ ক্যাম্প ইনর্চাজ নিখিল চন্দ্র অধিকারীর বিদায়ী সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-02-22 ইং
সরোজগঞ্জ ক্যাম্প ইনর্চাজ নিখিল চন্দ্র অধিকারীর বিদায়ী সংবর্ধনা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, সরোজগঞ্জ:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ক্যাম্প ইনর্চাজ ইন্সপেক্টর নিখিল চন্দ্র অধিকারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সরোজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সরোজগঞ্জ ক্যাম্প অফিসকক্ষে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সরোজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিণ্টু, সাধারণ সম্পাদক এম এস জেডএ সুমন, প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের সমীকরণ-এর সরোজগঞ্জ প্রতিবেদক ইকরামুল হক, সাংবাদিক জিয়াউর রহমান, ক্যাম্পের এসআই তাইফুজ্জামানসহ পুলিশের সকল সদস্য। এসময় সরোজগঞ্জ ক্যাম্পে নবাগত ইনচার্জ হিসেবে যোগদান করেছেন সিকদার মতিউর রহমান। সরোজগঞ্জ ক্যাম্পে যোগদানে সরোজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকেও ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। উল্লেখ্য, নিখিল চন্দ্র অধিকারী সরোজগঞ্জ ক্যাম্প থেকে দর্শনা থানায় বদলি হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)