দিনব্যাপী শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরিসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে পালন

আপলোড তারিখঃ 2022-02-22 ইং
দিনব্যাপী শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরিসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে পালন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা/সেই থেকে শুরু/সেই থেকে শুরু দিন বদলের পালা।’ প্রকৃত অর্থেই বাঙালি জাতির দিন বদলের পালা শুরু হয়েছিল যে দিন, সে দিন অমর একুশ। আত্মবলিদানের মহিমায় ভাস্বর চির প্রেরণার এই দিবসটি যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করেছে বাঙালি জাতি। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই মানুষের ঢল নেমেছিল শহিদ মিনারে। ফুলে ফুলে ভরে উঠেছিল বাঙালির শোক আর অহঙ্কারের এই মিনার। অমর একুশে উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চুয়াডাঙ্গা:

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, জাতীয় পতাকা (অর্ধনমিত) উত্তোলন, প্রভাত ফেরি, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠান, হামদ-নাত, সংগীত, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা, শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। চুয়াডাঙ্গা সিভিল ও পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশ জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। রাতে ঘণ্টাব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৬টা ৪৫ মিনিট থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রভাতফেরি সহকারে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৯টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাইন্ডেশন, চুয়াডাঙ্গার আয়োজনে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিশু একাডেমি। বাদ যোহর জেলার সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

চুয়াডাঙ্গায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু রাশেদ প্রমুখ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, এনডিসি জাকির হোসেনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ইফা ও শিশু একাডেমির প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান:

মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা এবং বাংলাদেশ শিশু একাডেমি চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় পৃথক আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা ভবন ও কলেজের এফএফ হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে যৌথভাবে কলেজের কেন্দ্রীয় মুক্তমঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসি প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল:

ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। আলোচনা সভা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন। সহযোগিতায় ছিলেন ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে চুয়াডাঙ্গার প্রায় একশজন ইমাম ও খতিব উপস্থিত ছিলেন। পরে মহান ভাষা আন্দোলনের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল রিসোর্স সেন্টার ও সকল শিক্ষা কেন্দ্রে যথা নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মহান শহিদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোও আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কর্মসূচি:

যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।

সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস ও উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, জাতীয় মহিলা সংস্থার সভাপতি রুকসানা নাবিলা ছন্দা, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা গিণি ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম চন্দন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা আব্দুল কাদের, টুটুল, টিপু টাইগার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ছাত্র নেতা ফিরোজ জোয়ার্দ্দার, বাপ্পীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শ্রদ্ধা নিবেদন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চুয়াডাঙ্গা শহিদ মিনারে সকাল ৭টায় পুষ্পার্ঘ্যের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, সহসভাপতি গোলাম কবীর মুকুল, সাধারণ সম্পাদক নজির আহমেদ, অর্থ সম্পাদক আনছার আলী, দপ্তর সম্পাদক সুমন ইকবাল, জীবন সদস্য হারুন অর রশিদ, আহমেদ বেলাল প্রমুখ।

বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন:

বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও ছড়াপাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুজরুক গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুমন ইকবাল। শহীদদের প্রতি বিশদভাবে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সভাপতি সুমন ইকবাল ও সহকারী শিক্ষক শারমিন আক্তার। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহিদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ফরিদা পারভীন, সহকারী শিক্ষকবৃন্দ, মেহেদি হাসান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।

এনসিটিএফ চুয়াডাঙ্গার শ্রদ্ধা নিবেদন:

দিবসটি উপলক্ষে এনসিটিএফ চুয়াডাঙ্গার সদস্যরা সকাল সাড়ে সাতটায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে সুবিধাবঞ্চিত শিশুদের বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন ও তাঁদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এসময় শাহানুর আক্তার তারিন, জারিন তাসলিম শিলাসহ এনসিটিএফ চুয়াডাঙ্গার জেলা কমিটি, স্কুল কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে প্রভাতফেরী ও চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচালক মো. সাইফুল ইসলাম সোহাগ, সাহিত্য সম্পাদক আবুবক্কর, বিজ্ঞানবিষয়ক সম্পাদক আফফান, কৃষি ও শিল্পবিষয়ক সম্পাদক সিয়াম প্রমুখ।

অপর দিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালন উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখা র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। র‌্যালিটি গুলশানপাড়া ও চক্ষু হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উন্মুক্ত আলোচনা হয়। এ আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনটির উপদেষ্টা হামিদুল হক মুন্সি, সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক আবু বকর, নির্বাহী সদস্য আবু সাঈদ হেলাল নূর, নির্বাহী সদস্য এম এম আলাউদ্দীন, কোষাধ্যক্ষ একিউএম আলফাজউদ্দীন ও অ্যাড. ফারুক। আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও দেশের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংঘের সভাপতি এ কে এম আলী আখতার।

সরোজগঞ্জ:

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে পুষ্পাঘ্য অর্পণ করেছে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এসময় সীমিত পরিসরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালের দিকে সরোজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ হতে অমর একুশের র‌্যালি বের হয়। র‌্যালিতে তেঁতুল শেখ কলেজ, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আবুল হোসেন দাখিল মাদ্রাসা অংশ নেয়।

এদিকে, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বদরগঞ্জ ডিগ্রি কলেজ, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়, ডিঙ্গেদহ হাইস্কুল, উদীচী ডিঙ্গেদহ শাখা, সরোজগঞ্জ উদীচী শাখা, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরোজগঞ্জ বেবী নার্সিং স্কুল, সরোজগঞ্জ শিশু নিকেতন, সরোজগঞ্জ সোনামণি কিন্ডারগার্টেন, সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমি স্কুল, নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহম্মদজমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,  বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র‌্যালি বের করে।

আলমডাঙ্গা:

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গায় নানা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা পৌরসভা, আওয়ামী লীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে ভোর সাড়ে ৬টা থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, পৌর মেয়র হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহিদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকালে আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ারের নেতৃত্ব শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে সরকারি কলেজ। আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি, আলমডাঙ্গা আল-ইকরা একাডেমি, ব্রাইট মডেল স্কুল, কলেজিয়েট স্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরাকারি প্রাথমিক, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। বেলগাছি ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, কালিদাশপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ সদস্যবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

এছাড়াও সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা ময়নদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, বীর মুক্তিযোদ্ধা সমিন্দ্রনাথ দত্তসহ আরও অনেকে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পুরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম, পুলিশ পরিদর্শক (অপারেশন) একরামুল হোসাইন, এসআই সনজিদ কুমার, এসআই আমিনুর রহমান, এসআই জামাল, এসআই আমিনুল ইসলাম, এসআই সুফল কুমারসহ আলমডাঙ্গা থানা পুলিশ পুষ্পমাল্য অর্পণ করে।

আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু ও পৌর নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আলাল উদ্দিন, খন্দকার মজিবুল ইসলাম, আলাল আহমেদ, আশরাফুল হোসেন বাবু, বাপ্পি, ডালিম হোসেন, সাইফুলসহ সকল পৌর কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, সাবেক পৌর সভাপতি আবু মুসা, সাবেক পৌর সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, তরিকুল ইসলাম, মাহদুদুল হাসান চঞ্চল প্রমুখ।

পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক ও যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ডা. অমল কুমার বিশ^াস, আমিনুল ইসলাম অপু মোল্লা, রিপন আলী, যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, খন্দকার মজিবুল ইসলাম, আসমান মালিথা, কালু ঘোষ, মহসিন কামাল প্রমুখ।

আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে বণিক সমিতির সকল সদস্য পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতি, ওজোপাডিকো, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সরকারি পাইলট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসাসহ সকল, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

``

দর্শনা:

দর্শনায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সকাল ৭টায় বিভিন্ন অফিস আদালতে ও দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, নাট্য ও সাংস্কৃকিত সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠনের ব্যানারে দর্শনা কেরুজ ফুটবল মাঠে সমাবেত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু। শপথ বাক্য পাঠ করান দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, রুস্তম আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শপথ বাক্য পাঠ শেষে নিজ নিজ ব্যানার নিয়ে র‌্যালি করে দর্শনা সরকারি কলেজ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে একে একে পুস্পমাল্য অর্পণ করে দর্শনা পৌরসভা, দর্শনা পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা অনির্বাণ থিয়েটার, দর্শনা প্রেসক্লাব, দর্শনা পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা বালিকা বিদ্যালয়, দর্শনা আল হেরা মাধ্যমিক বিদ্যালয়, ওয়েভ ফাউন্ডেশন, মৌচাক সামাজিক সংস্থা, দর্শনা ডিএস মাদ্রাসা, দর্শনা কাস্টমস্ শুল্ক স্টেশন, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যামিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাস্টমস্ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এরপর দর্শনা অনির্বাণ মঞ্চে ‘জালো অক্ষরের মতো’ শীর্ষক শিশুদের বর্ণ লিখন সম্প্রীতির বাংলাদেশ এবং একুশ মোদের অহংকার চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশের আলোচনা ও মুন্সি প্রেমচাঁদের লেখা এবং আনোয়ার হোসেনের নির্দেশনায় নাটক ‘মানব’ পরিবেশিত হয়। এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও কেরু চিনিকলের উদ্যোগে আলাদা আলাদা কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর মেয়র মতিয়ার রহমান, গোলম ফারুক আরিফ ও প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন।

``

কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তলন এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা শহিদুল সর্দ্দার, রবিউল ইসলাম, মো. শওকত, আলহাজ্ব আমিরুজ্জামান বাচ্চু, আশরাফ আলী, জামাত আলী, সহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, শরীফুজ্জামান শরীফ, আব্দুল মজিদ, বখতিয়ার খলজী বকুল, শফি উদ্দিন, মুকুল হোসেন, বিল্লাল মেম্বার, ছাত্রলীগ নেতা সানাউল কবির শিরিন, অপূর্বসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। সকালে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের নেতৃত্বে পতাকা উত্তোলন করা হয়। পরে সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচিসহ ইউপি সদস্যবৃন্দ।

``

এছাড়াও কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা মাধ্যামিক বালিকা বিদ্যালয়, কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরকারি-আধাসরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

অপর দিকে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন উপলক্ষে উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পুস্পস্তবক অর্পণ করেন চারুলিয়া গ্রামের কৃতী সন্তান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দৌলতউজ্জামান খান লিটন। এসময় উপস্থিত ছিলেন চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন উর রশিদ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কুড়ুলগাছি:

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে কুড়ুলগাছি বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপি সচিব শাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সিদ্দিক, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আহসান হাবিব, ৫ নম্বর ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সদস্য ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এসময় মহিলা মেম্বার নাজমা খাতুন, রেহেনা খাতুন, আফতাহারু ন্নেছাসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য উদ্যোক্তা ও অন্যান্য কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

``

জীবননগর:

জীবননগরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবির, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, ছবি অঙ্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাদ যোহর উপজেলার সকল মসজিদ ও মন্দিরে শহিদরে আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহিদদের রুহের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

``

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠন, বাংলাদেশ জাসদ, জীবননগর প্রেসক্লাব, জীবননগর সাংবাদিক সমিতি, এসএসসি-৮৭ ব্যাচ, আবু সাঈদ মোহাম্মদ সাদ, জীবননগর শাইন ক্লাব, মিশুক ও অটো মালিক সমিতি, জীবননগর ডিগ্রি কলেজ, জীবননগর-দৌলৎগঞ্জ বাজার আহ্বায়ক কমিটি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এনজিও।

আন্দুলবাড়ীয়া:

সারা দেশের ন্যায় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ, আন্দুলবাড়ীয়া কলেজ, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসা, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়, কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস, আন্দুলবাড়ীয়া বাজার কমিটি, শাহাপুর পুলিশ ক্যাম্পসহ সকল সরকাফা, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পারিত হয়।

``

মেহেরপুর:

মেহেরপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মো. রাফিউল আলম।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, পি পি পল্লব ভট্টাচার্য, জেলা সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম বিশ্বাসসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

``

মুজিবনগর:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী শাহীন আক্তার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামিমুল কবিরসহ উপজেলার সকল দপ্তর প্রধানগণ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ডাকবাংলা:

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা-ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির উদ্যোগে যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ডাকবাংলা-ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম মণ্ডল, সাধারণ সম্পাদক আক্তার ভাণ্ডারী ও গণী অটো রাইচ মিলের মালিক জনাব ওসমান গণী মিয়া। কামাল বাঁচাই অটো রাইচ মিলের প্রোপাইটার কামাল উদ্দিনসহ মিল মালিক, শ্রমিক এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

``

অপর দিকে, বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ সদর থানার উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের আকলিয়া বাজার জামে মসজিদে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ সদর উপজেলা শাখার আমির আহসান হাবীবের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা মসজিদ মিশন, তালিমুল কোরআান ও ওলামা-মাশায়েখ-এর প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আওয়াল।

এছাড়াও উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের তারবিয়্যাতের সাধারণ সম্পাদক আকবার হুসাইন, মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমির মুক্তার হোসেন, গান্না ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাগান্না ইউনিয়ন জামায়াতের আমির হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হকসহ সদর পশ্চিমের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)