মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর হাজি ছমির উদ্দিন কারাগারে

আপলোড তারিখঃ 2022-02-21 ইং
মেহেরপুর জেলা জামায়াতের সাবেক আমীর হাজি ছমির উদ্দিন কারাগারে ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ছমির উদ্দিনকে পুলিশের দায়ের করা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক ওয়ালিউল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হাজি ছমির উদ্দীনের আইনজীবী অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালে জামায়াতের ডাকা হরতালে শহরের তাঁর নিজ বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩৫০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে থানা পুলিশ। এ মামলায় ছমির উদ্দীনকে ৮ নম্বর আসামি করা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। সাম্প্রতিক সময়ে হাজী ছমির উদ্দীনের মা মারা গেলে দেশে আসেন তিনি। গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালে নির্বাচন পূর্ববর্তী সময়ে মেহেরপুরের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জেলা জামায়াতের আমির ছমির উদ্দিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেই। ওই ঘটনার পর হাজি ছমির উদ্দীন আমেরিকা চলে যান। সাম্প্রতিক সময়ে তার মা মারা গেলে দেশে আসেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)