কার্পাসডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-21 ইং
কার্পাসডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের নিজ উদ্যোগে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম বিশ্বাসের নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সচিব মহিউদ্দিন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, মাহবুর রহমান, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা বেগম, আব্দুল্লাহ আল রিয়াদ, তপন কুমার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)