জীবননগরে সাংবাদিক এম আর বাবুর গণসংযোগ

আপলোড তারিখঃ 2022-02-21 ইং
জীবননগরে সাংবাদিক এম আর বাবুর গণসংযোগ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর-দৌলৎগঞ্জ বাজার কমিটি নির্বাচনে সাংবাদিক এম আর বাবুর গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল রোববার দিনব্যাপী জীবননগর বাজারের বিভিন্ন মার্কেটে তিনি গণসংযোগ করেন।

জানা গেছে, জীবননগর বাজারে দীর্ঘ ২৪ বছর কোনো পরিচালনা কমিটি না থাকায় বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়েছে। সম্প্রতি জীবননগর বাজার কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি বাজারের ব্যবসায়ীদের সদস্য ফরম বিতরণের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছেন। দ্রুততম সময়ে নির্বাচনে আশা করছেন।

গতকাল দিনব্যাপী সভাপতি পদে সকলের সমর্থন পেতে সাংবাদিক এম আর বাবু বাজারের বিভিন্ন মার্কেট ও দোকান মালিকদের সাথে কুশল বিনিময় করেন। এসময় এম আর বাবুর সাথে ছিলেন সাংবাদিক মামুন-উর-রহমান মামুন, ব্যবসায়ী রাহবির আল আহাম্মদ, মাহমুদুর আল মামুন, ইখতিয়ার উদ্দীন, মহিবুল ইসলাম মুকুল, লিমন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)