জীবননগরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-21 ইং
জীবননগরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন আফজাল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আফজাল ফাউন্ডেশনের কার্যালয়ে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন ফাউন্ডেশনের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর-দৌলৎগঞ্জ বাজার কমিটির সদস্য ও জীবননগর আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও রফিকুল ইসলাম পচা।

অনুষ্ঠানে উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুন, জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হাসি খাতুন, ইকরা কিন্ডার গার্টেন মাদ্রাসার হাফেজী ছাত্র ওমর ফারুক, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মহিনা খাতুন, জীবননগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবু কাউফাদকে  বাইসাইকেল বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)