চুয়াডাঙ্গায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক, ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-02-19 ইং
চুয়াডাঙ্গায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক, ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ট্রেড লাইসেন্স দেখতে গিয়ে লিল্টু নামে এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে জনতা। পরে ‘গণ-উপদ্রব সৃষ্টির’ দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া এ কারাদণ্ড প্রদান করেন। আটক লিল্টু (৫০) চুয়াডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে। এর আগে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অবস্থিত রাতুল হোটেলে (মিস্টির দোকান) ট্রেড লাইসেন্স দেখতে চান ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ পরিচয়ে লিল্টু। ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০০ টাকা জরিমানাও করেন। জরিমানার টাকাও পরিশোধ করেন হোটেলের মালিক। পরে জিনিয়া দোকানে এসে দুটি মিষ্টি খান এবং ট্রেড লাইসেন্স দেখাতে বলেন। এরপর তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন এবং তোপের মধ্যে পড়েন তিনি। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুয়া ম্যাজিস্ট্রেট লিল্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেয়া হয় তাকে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলেন, লিল্টুর নামে কয়েকটি জেলায় মামলা আছে। 'গণ উপদ্রব' সৃষ্টির দায়ে দণ্ডবিধির ২৯১ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)