ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক:
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র্যাব-৬। গত শুক্রবার ও শানবার দিনব্যাপী পৃথক পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে আবদার আলী (৩৪), সরাবদ্দীনের ছেলে ফজলু আলী (২৯), পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মোজাফ্ফর হোসেন (৫০), কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রশিদ (৫০) ও একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ওয়াছেদ শেখের ছেলে জুয়েল শেখ (২৬), এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার দয়াপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে ওয়ালিউর রহমান (৩৫)।

ঝিনাইদহ র্যাব-৬ জানায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ ক্যাম্পের র্যাব-৬, সিপিসি-২ এর একটি আভিযানিক দল দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন বড়সলুয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ বোতল ভারতীয় ফেনিডিলসহ গ্রেপ্তার করা হয় মাদক ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকার সীমান্তবর্তী জয়নগর গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে আবদার আলী (৩৪), সরাবদ্দীনের ছেলে ফজলু আলীকে (২৯)।
একইদিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই অভিযানিক দল দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের জনৈক মোজাফ্ফর হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন এলাকার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মোজাপ্ফর হোসেন (৫০) এবং কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রশিদকে (৫০)।

অপরদিকে গতকাল শনিবার দুপর ২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কবরস্থান মোড়ে (মুচি বটতলা) মাদক বিরোধী অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের ওয়াছেদ শেখের ছেলে জুয়েল শেখ (২৬) কে ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। একইদিন ঝিনাইদহ ক্যাম্পের র্যাব-৬, সিপিসি-২ এর অপর একটি অভিযানিক দল ঝিনাইদহের কালিগঞ্জ থানার হাসানহাটি গ্রামস্থ হাসান হাটি জেন বাড়ীর মোড় এর তুহিন বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে কৌশলে পালানোর চেষ্টাকালে কালীগঞ্জ থানার দয়াপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে ওয়ালিউর রহমান(৩৫) কে গ্রেপ্তার করেন। এসময় তার দেহ তল্লাশী করে ৬৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নগদ ২হাজর ১শত টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করাহয়।
গ্রেফতারকৃত আসামীদের দর্শনা ও দামুড়হুদা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।
