কালীগঞ্জে পুকুরের জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১

আপলোড তারিখঃ 2022-02-19 ইং
কালীগঞ্জে পুকুরের জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার বড় ঘি-ঘাটি গ্রামে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে বড় ঘি-ঘাটি গ্রামে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি মতলেবুর রহমান জানান, শনিবার সকালে বড় ঘি-ঘাটি সরকারী জমি হুদোর পুকুর থেকে মাটি কেটে বিক্রি করছিল ইদ্রিস আলী। এসময় পুকুরের পাড়ের জমির মালিক সোহরাব ও তার লোকজন বাধা দিলে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)