আলমডাঙ্গায় অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-02-19 ইং
আলমডাঙ্গায় অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মনিরামপুর উপজেলার প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনএটিপি-২) অর্থায়নে আলমডাঙ্গা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মনিরামপুর উপজেলার প্রডিউসার অর্গানাইজেশন (পিও) সদস্যদের এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) থেকে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড ( এআইএফ-৩) প্রাপ্ত প্রতিষ্ঠান (সিস্টার্স কিচেন বিডি ডট কম) পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার পাল, যশোর মনিরামপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, (অ.দা.) হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, আলমডাঙ্গা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মালেক, সম্প্রসারণ কর্মকর্তা ( এনএটিপি-২), তন্ময় চক্রবর্তী, আলমডাঙ্গা উপজেলা মৎস্য দপ্তর সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) শাহিনা আক্তার। এছাড়াও মনিরামপুর ও আলমডাঙ্গা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মচারীগণ এবং প্রডিউসার অর্গানাইজেশনের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)