চুয়াডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-02-19 ইং
চুয়াডাঙ্গায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা নবীন সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লা জেলখানা মাঠে ভিমরুল্লা নবীন সংঘ ক্লাবের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। গোলাম মোহাম্মদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন পিণ্টু। এছাড়া আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জহুরুল ইসলাম, মো. স্বপন শেখ, মো. জিয়াউর রহমান, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকরামুল হক সোহেল, লাল মোহাম্মদ লাল্টু, মঈনুদ্দিন চঞ্চল, মো. ইলিয়াছ, মো. রুহুল আমিন, ব্র্যাক ব্যাংক ফরিদপুর শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম, আন্দুলবাড়ী দাখিল মাদরাসার লেকচারার মো. ইকরামুল হক, মো. আকাশ, মো. রানা প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. রোকনুজ্জামান রিপন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিমরুল্লা নবীন সংঘ ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হ্যাপি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)