ওয়েব ডিজাইন প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ

আপলোড তারিখঃ 2017-06-22 ইং
ওয়েব ডিজাইন প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তাদের কর্মমূখী হতে ওয়েব ডিজাইন প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ `DCনিজস্ব প্রতিবেদক: ‘নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ওয়েব ডিজাইন বিষয়ক প্রশিক্ষণের সমাপণী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন। নারী আইসিটি ফ্রি-ল্যান্সার এবং উদ্যোক্তাদের কর্মমূখী হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলেই হবে না। অনলাইনে কাজ করে আয় করতে হবে। প্রমাণ করতে হবে-নারীরা বোঝা নয়, দেশের সম্পদ। বাংলাদেশের জনসংখ্যা তুলনায় বেকারের সংখ্যা বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনে আউটসোর্সিং বিশেষ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীন। উল্লেখ্য, ২০ জন নারী ফ্রি-ল্যান্সার ও উদ্যোক্তাকে ১মাসের প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা এই প্রশিক্ষণ যথাযথ ভাবে কাজে লাগাতে পারলে ঘরে বসে অনলাইনে কাজ করে মাসে ৬০-৭০হাজার টাকা আয় করতে পারবে বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)