আমঝুপি বাজার কমিটির উদ্যোগে বনভোজন ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2022-02-19 ইং
আমঝুপি বাজার কমিটির উদ্যোগে বনভোজন ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আমঝুপি:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার সময় দামুড়হুদার তালসারি ডিসি ইকো পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমঝুপি বাজার কমিটির সভাপতি আজফারুল হক হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন আমঝুপি বাজার কমিটির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চমন, সহসভাপতি ফয়জুল কবির, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান দোলন, শ্রী উত্তম কুমার, সাবেক মেম্বার রুহুল আমিন, নাজিম উদ্দিন, লিটন, আব্দুল লতিফ, সাংবাদিক আকতারুজ্জামানসহ আমঝুপি বাজারের ২৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে ১২০ জন সদস্যকে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)