ভাঙবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2022-02-17 ইং
ভাঙবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। অনুষ্ঠান উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কবির, সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু, সহসভাপতি শাহনেওয়াজ খোকন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল  মতিন দুদু, জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া, দপ্তর সম্পাদক জনি মিয়া, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা ও আলমডাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক বিএ।

এছাড়া আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজকুমার বেদ, কুমারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রজব আলী, মাহাতাবউদ্দিন, জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আকছেদ আলী, শামিম মেম্বার, নজরুল ইসলাম, বিমল বাবু, আলতাফ হোসেন, আতিয়ার রহমান, মহিলা সম্পাদিকা রুপা খাতুন, নার্গিস খাতুন, আব্দুল মেম, মিনহাজ রহমান, বিল্লাল মেম্বার, হেলাল উদ্দিনসহ বিভিন্ন স্থরের নেতা-কর্মী উপস্থিতি ছিলেন।

পরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে আবু তাহের বিশ্বাসকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম যুগ্ম আহ্বায়ক, শাহনেওয়াজ খোকন, সদস্যসচিব নাহিদ হাসনাত সোহাগ, সদস্য মিলন হোসেন, সাইফুল ইসলাম মহাবুল ইসলাম, মামুন রেজা, রুবেল হোসেন, রিপন আলী, কালু মন্ডল, সুমন, আমিন জর্দার, রফিকুল ইসলাম প্রমুখ নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)