চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

শ্রেণিকক্ষ ও শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার স্কুল ও কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করছে। এ ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল অ্যান্ড কলেজে একতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৮৫ লাখ টাকা ব্যয়ে কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ করছে। চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মাণকাজের তদারকি করছে।

ভবন নির্মাণকাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাসেদ, চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)