চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী ফুটবলের আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী ফুটবলের আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী ফুটবলের আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। জেলার প্রতিটি উপজেলা থেকে বাছায় করে অনুর্ধ-১৫ বছর বয়সী ২৫ জন বালককে পাঁচ দিন ধরে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানউল্লাহ আহম্মেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ডিএফএ চুয়াডাঙ্গার সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ রাসেল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)