মেহেরপুর জেলা পুলিশের অভিযানে ৩০টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
মেহেরপুর জেলা পুলিশের অভিযানে ৩০টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের প্রবেশদ্বার মেহেরপুর পিটিআই-এর সামনে এ অভিযান চালানো হয়। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারের নেতৃত্বে অভিযানে অর্ধশতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এসময় হেলমেট না থাকাসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩০টি মোটরসাইকেল আটক করা হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযানে মধ্যে মেহেরপুর ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হাসান, ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, সার্জেন্ট মিল্টন খলিফা, সদর থানার এসআই খায়েরসহ সঙ্গীয় ফোর্স সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)