মেহেরপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
মেহেরপুরে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মেহেরপুর:

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে জুমের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ লক্ষে মেহেরপুরের একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহাকে সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান মহিলা বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, মেহেরপুর জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আব্দুল মালেক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)