ঝিনাইদহে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
ঝিনাইদহে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অবহিতকরণ কর্মশালা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সার্কিট হাউজ মিলনাতায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম ও  অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ’র যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ, ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান, জেলা কর্মকর্তা ড.অসীম কুমার সাহা, যশোর রিজিওনাল ম্যানেজার জাকির হোসেন, আজম খান, ঝিনাইদহ জেলা কর্মকর্তা হুমায়ুন কবিরসহ অন্যান্যরা। অনুষ্ঠানে ঝিনাইদহের বিভিন্ন উপজেলার ৫০ জন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)