স্ত্রী নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর!

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
স্ত্রী নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল স্বামীর! ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী আব্দুল জব্বার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় স্ত্রী সামিয়া খাতুন (১৮) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার উপজেলার রুয়েরকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার মোটরসাইকেলযোগে তাঁর স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সহড়াবাড়িয়া-রুয়েরকান্দি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্ত্রী সামিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, এক মাস আগে পার্শ্ববর্তী হাটবোয়ালিয়া গ্রামের সামিয়া খাতুনের সাথে আব্দুল জব্বার পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)