আলমডাঙ্গার আসমানখালী বাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-02-16 ইং
আলমডাঙ্গার আসমানখালী বাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গার আসমানখালী বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

এসময় আসমানখালী বাজারে জয়নাল আবেদীন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ফার্মেসির মালিক জয়নাল আবেদীনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা এবং একই বাজারে বিশ্বাস ফুডসে মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পেশকার রফিকুল ইসলাম রফিক ও আসমানখালী ক্যাম্প পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)