ছবির ক্যাপশন:
সারা দেশে আরো ১৯ জনের প্রাণহানি, শনাক্ত ৪ হাজার ৬৯২
সমীকরণ প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪ হাজার ৬৯২ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারে মৃত্যু নাহলেও নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরো ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিত করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ১১ জনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭২৭ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ২০৭টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ৯৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৩১ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন ১৫ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৪৯ জন। জেলায় মোট মত্যু হয়েছে ২১৯ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৯ জন ও বাকীদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়।
এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লাখ ৯১ হাজার ১৬৭ দ্বিতীয় ডোজ ৭ লাখ ২০ হাজার ৬৮১ এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১৮ হাজার ২৫০ জন।
সারা দেশ:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৯২ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনে রোববার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৪ হাজার ৮৩৮ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৫ শতাংশ। গতকাল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন। ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৬৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ জন। চট্টগ্রামে ৩, খুলনায় ১, বরিশালে ১, সিলেটে ১, রংপুরে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।
