মেহেরপুরে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-02-15 ইং
মেহেরপুরে র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মোখলেচুর রহমান ওরফে মকলেছ (৩০) নামের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসমিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলার গাংনী থানার বামুন্দী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেচুর রহমান  মকলেছ মেহরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর কান্দিপাড়া গ্রামের মওলা বকসের ছেলে। সে গাংনী থানার জিআর নং-১৯০/১৪ এবং মামলা নং-০২, তারিখ ০২/০৯/২০১৪-এর ধারা ৩৮৫/৩৮৭ পিসি-এর ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামি। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)