ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ডাবলু এবং নাহিদ নামের দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আলমসাধুর চালক ডাবলু মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের বরকত আলীর ছেলে এবং মোটরসাইকেল চালক নাহিদ মেহেরপুর শহরের ঘোষপাড়ার ইউসুফ আলীর ছেলে।
জানা গেছে, ‘গতকাল সকালে ডাবলু তার আলমসাধুযোগে মেহেরপুর থেকে সিমেন্ট নিয়ে চাঁদবিল ব্রাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাহিদের মোটরসাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আলমসাধুর চালক ও মোটরসাইকেল আরোহী দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
