হরিণাকুণ্ডু প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-02-15 ইং
হরিণাকুণ্ডু প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানাকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জানালেন হরিণাকুণ্ডু প্রেসক্লাব নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান, এলবি লিটন, সহসভাপতি মামুনুর রশিদ টিটন, আনিচুর রহমান লিটন, মো. বিপ্লব হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম টুকু মাহামুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বুল হুসাইন, হাবিবুর রহমান রুবেল, আরশাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাভেদ হাসান আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আরশাফুল আলম, দপ্তর সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, সৈয়দা নাফিস সুলতানা ২০১৯ সালের ১৪ জুলাই হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার সকল শ্রেণির মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করায় ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)