সংবাদ প্রকাশের পর স্ত্রীকে স্বীকৃতি দিলো সেনা সদস্য

আপলোড তারিখঃ 2022-02-15 ইং
সংবাদ প্রকাশের পর স্ত্রীকে স্বীকৃতি দিলো সেনা সদস্য ছবির ক্যাপশন:

গাংনী অফিস:

স্ত্রীর মর্যাদা দিতে ৫ বিঘা জমি ও বাড়ি দাবি সেনা সদস্য’র। বিচারের দাবি অসহায় পিতার শিরোনামে গতকাল দৈনিক সময়ের সমীকরণ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্ত্রীর মর্যাদা পেয়েছে মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের ফুলচাঁদ আলীর মেয়ে। টাকা ও বাড়ি নেবে না এবং সংসার করার প্রতিশ্রতি দিয়ে রোববার বিকেলে সেনা সদস্য মো. সোহান সাইম তার স্ত্রীকে শশুরবাড়ি থেকে নিয়ে যান।

সেনা সদস্য মো. সোহান সাইমের শশুর ফুলচাঁদ আলী বলেন, জামাতা সেনা সদস্য মো. সোহান সাইম তার মেয়েকে নিয়ে গেছেন। বর্তমানে তারা সেনা সদস্য মো. সোহান সাইমের নানার বাড়ি মেহেরপুর শহরের দিঘিরপাড়াতে অবস্থান করছেন।

উল্লেখ্য :৫ বিঘা জমি ও মেহেরপুর শহরে বাড়ি করে দিতে না পারায় সেনা সদস্য’র স্ত্রীর মর্যাদা পাচ্ছেন না এমন অভিযোগে গ্রাম আদালতে বিচার চেয়ে লিখিত আবেদন করেছে ভুক্তভুগী মেয়ের বাবা ফুলচাঁদ আলী। গত শনিবার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে সেনা সদস্য মো. সোহান সাইমের বিরুদ্ধে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ করেন মেয়ের বাবা ফুলচাঁদ আলী। কুমিল্লা ক্যান্টনমেন (ইউনিট ৩ বির, কোর নম্বর. বির) কর্মরত সেনা সদস্য মো. সোহান সাইম বিয়ের পরেও কিভাবে চাকুরী হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)